Pages

▼

রবিবার, ১২ জুন, ২০২২

বাড়ির উঠানে গাঁজা চাষ, চাষী গ্রেপ্তার

বাড়ির উঠানে গাঁজা চাষ, চাষী গ্রেপ্তার


AHMnewsTeam ::: বগুড়ার আদমদীঘিতে অধিক লাভের আশায় অবৈধ গাঁজা গাছ চাষ করে ধরা পড়ল শহিদুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি। রবিবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের লোকু পশ্চিম কলোনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের 'খ' সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে একটি গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

জানা যায়, উপজেলার সান্তাহার লোকু পশ্চিম কলোনী মহলস্নায় নিজ বাড়ির আঙিনায় ইটের প্রাচীর ঘেঁষে গাঁজা গাছের চাষ করছিলেন আসামী শহিদুল ইসলাম। গাপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে বড় একটি গাঁজা গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক শামীমা আকতার জানান, আমাদের কাছে খবর ছিল শহিদুলের বাড়িতে গাঁজার চাষ হচ্ছে। সেই সূত্র ধরে আমরা অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তারসহ একটি গাঁজা গাছ উদ্ধার করি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন