Pages

▼

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

সান্তাহারে সমাজসেবক রবির মায়ের ইন্তেকাল : শোক প্রকাশ


স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও সমাজ সেবক রবিউল ইসলাম রবির মাতা রাজিয়া বেগম (৬৮) গত সোমবার সন্ধ্যা ৫:৪২ মিনিটে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। 'ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন' মৃত্যুকালে তিনি ৫ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের ছেলে রবিউল ইসলাম রবি জানান, আমার মা দীর্ঘ ১ বছর ৮ মাস যাবৎ অসুস্থ অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হই। আমার মমতাময়ী গর্ভধারিনী মা আজ সন্ধ্যায় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে।

মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার বাদ জোহর তাঁর নিজ গ্রামের কেঁল্লাপাড়া-পাঁল্লা ঈদগাহ ময়দানে আদায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন